24.7 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনা কুমিরের বাচ্চা দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল

ফারুকীর পোস্ট ভাইরাল

শেখ হাসিনা কুমিরের বাচ্চা দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল

জাতীয় ডেস্ক :

শেখ হাসিনা কুমিরের বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

তার মতে, বাংলাদেশে জুলাই এসেছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা পোস্টে উপদেষ্টা এই মন্তব্য করেন।

ফারুকী তার পোস্টে লিখেছেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত-এই খোঁজ নিয়েছিলেন কেউ?

তিনি আরও লেখেন, দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ।

আজ উল্টোদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ।

সবশেষ উপদেষ্টা লেখেন, সংযুক্ত: হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।