26.1 C
Chittagong
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামপুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

সারাদেশ ডেস্ক :

রাজধানীর পুরানা পল্টনে একটি ১০ তলা ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ বিষয়টি নিশ্চিত করেণ।

তিনি জানান, সকাল ৭টায় খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৭টা ১৮ মিনিটে আগুনে নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।