23 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবায়েজিদে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

বায়েজিদে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম রিয়াদ বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভোররাতে বালুচরা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।