27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এবং খুলশী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোরাই দুটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডি‌বি)।

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হলেও বৃহস্প‌তিবার (১৯ জুন) রাতে সিএমপির (উত্তর-দক্ষিণ) গোয়েন্দা (ডি‌বি) পু‌লিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার নোয়াপাড়া চৌদ্দশত এলাকার আহম্মেদ রাসেলের ছেলে নাইমুর রহমান (৩২) ও ভোলার মনপুরা চর ফয়েজ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহরুপ হোসেন (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়-গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।