31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলালোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একইদিন বিকেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত আজিজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী জানান, বাড়ির পার্শ্ববর্তী রাউজন্যা পাড়া এলাকার একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ।

সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের লাশ আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।