29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামমানিকছড়িতে সেনা অভিযানে বিপুল বিদেশী মদ জব্দ

মানিকছড়িতে সেনা অভিযানে বিপুল বিদেশী মদ জব্দ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।

সেনা অভিযানে জব্দ তালিকায় আছে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভূদকা। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।