26.1 C
Chittagong
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজঅভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

জুলাই আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় রিমান্ডের পর এবার একই থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ২০ আগস্ট এ মামলায় সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

পরে ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে আজ তার উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।

গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক।

পর দিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই অভুত্থানকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)।

জুমার পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের পিতা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।