31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডে ২৪ বোতল ফেনসিডিলসহ বাইক চালক আটক

সীতাকুণ্ডে ২৪ বোতল ফেনসিডিলসহ বাইক চালক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা হাইওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ডের বিশেষ টিম।

এসময় মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গোপন সোর্সের তথ্যমতে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে কোস্ট গার্ডের ভাটিয়ারী স্টেশন এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ২১ হাজার ৬ শত টাকা জানিয়ে জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতেও মাদক পাচার রোধে অভিযান অব্যাহত রাখার কথা বলেন কোস্ট গার্ড।