31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল নারীর

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল নারীর

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, মৃত নাসিমা আক্তার (৪৮) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা।

সিভিল সার্জনের কার্যালয় জানায়, গত বুধবার নাসিমা আক্তার নগরের অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

তিনি ডেঙ্গু শক সিনড্রোমের আক্রান্ত হয়েছেন বলে টেস্টে ধরা পড়ে।

এদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৮৪ জন। এর মধ্যে ৩৭৪ শিশু, ৬৬০ নারী ও ১ হাজার ১৫০ জন পুরুষ রয়েছে।