23 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নির্বাচনের সময় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এই নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড/ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক মনে করলে যে কাউকে তল্লাশি করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।