29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামখাগড়াছড়ির মাইনী নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

খাগড়াছড়ির মাইনী নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকার মাইনী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, তারা কাজের উদ্দেশে নদীর ধারে গেলে মৃতদেহের মতো কিছু একটা দেখেন। নিকটে গিয়ে তারা মৃতদেহটি শনাক্ত করেন এবং এলাকার ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করেন।

এরপর প্রশাসনকে অবগত করা হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে, মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি গগন বিকাশ চাকমা বলেন, মাইনী নদীতে লাশটি ভেসে থাকতে দেখে আমরা প্রশাসনকে খবর দিই। পরে, পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ বেওয়ারিশ একটি লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষ হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।