27.4 C
Chittagong
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাঙ্গুনিয়ায় চোরাই চার গরুসহ ২ চোর আটক

রাঙ্গুনিয়ায় চোরাই চার গরুসহ ২ চোর আটক

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়া মুখী তিন রাস্তার মোড় থেকে চোরাই চারটি গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) গভীর রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় আবদুল আজিজ ও তার ভাই হুমায়ুন কবিরের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপে করে নিয়ে যাচ্ছিল চোরচক্র।

এসময় গরুর মালিক ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে যৌথভাবে অভিযান চালিয়ে মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

তবে অজ্ঞাতনামা আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

চোরাই গরুগুলোর মূল্য আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপের মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “স্থানীয়দের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চোরাই গরু ও দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের এ দ্রুত পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন।