পরিবেশ সচেতনতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক পথনাটক পাহাড়ের কণ্ঠ সিআরবিতে মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।
গত ২৪ ডিসেম্বর বিকালে সিআরবি সাতরাস্তামোড় শিরিষতলায় লোক থিয়েটার এই পথ নাকট মঞ্চায়ন করেন। মনিরা পারভিন রুবার রচনায় মনসুর মাসুদের নির্দেশনায় উক্ত নাটকে পাহাড় কাটা বা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে সে বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরা হয়।
একজন সাধারণ ব্যক্তি তথ্য অধিকার আইনে তথ্য পেতে স্থানীয় উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনে কিভাবে আবেদন করবেন, কয়দিনের মধ্যে তথ্য প্রদান করার ক্ষেত্রে আইনের বাধ্যবাধকতা রয়েছে ইত্যাদি বিষয় নাটকে প্রদর্শিত হয়। কবিগানের মাধ্যমে পাহাড় কাটার বাস্তবতা ও প্রতিবাদিদের কিভাবে ভয়ভিতি দেখানো হয় তার প্রতিকার কিভাবে পাওয়া যাবে সেইসব বিষয়ে জনগণকে সচেতন করাই এই নাটকের মূল প্রতিপাদ্য। বিকালে উক্ত পথ নাটক দেখতে বিপুল দর্শক সমাগম হয়। নাটকের শুরুতে বেলার সার্বিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মনিরা পারভিন ও নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান।

