27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডের ২২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সীতাকুণ্ডের ২২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২শ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসদরের রেলওয়ে দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে জাফর আলী (৪০) ও একই এলাকার ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮)।

আজ শুক্রবার সকালে তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, মাদক বিকিকিনির গোপন সংবাদে উক্ত স্থানে থানার এসআই নাসুরুল উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় ২২শ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জাফরের বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা আছে।

এছাড়া আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে জানালেন ওসি।