31.4 C
Chittagong
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যটয়োটার নাভানা গ্রুপের সুমনের টরন্টোতে ১৩টি বিলাসবহুল সম্পত্তি।

টয়োটার নাভানা গ্রুপের সুমনের টরন্টোতে ১৩টি বিলাসবহুল সম্পত্তি।

পূর্ববার্তা প্রতিবদেন

খবরে বলা হয়েছে, নাভানা গ্রুপের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের টরন্টো ও আশপাশের এলাকায় ১৩টি বিলাসবহুল সম্পত্তি রয়েছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে।
সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, টাউনহাউস, কনডোমিনিয়াম এবং আবাসিক ও বাণিজ্যিক ইউনিট।
কানাডার সম্পত্তির নথি ও সাম্প্রতিক বাজারমূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৩টির মধ্যে ১২টি সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ১৩১ কোটি টাকা। অন্য একটি সম্পত্তির মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।
সবচেয়ে দামি সম্পত্তিটি টরন্টোর স্কারবরো এলাকায় অবস্থিত একটি বিশেষভাবে নির্মিত স্বতন্ত্র বাড়ি। এর আনুমানিক মূল্য ২৫ কোটি ৫০ লাখ টাকা।
অনুসন্ধানে আরও প্রাথমিক তথ্য পাওয়া গেছে, টরন্টোসহ কানাডার অন্যান্য এলাকায় সুমন ও নাভানা পরিবারের আরও সম্পদ থাকতে পারে। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।