25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফৌজদারহাটের সাগর পাড়ে জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে গড়ে তোলা ডিসি পার্কে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এ ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ আরো অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুল উৎসব ঘিরে সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় সাজ সাজ রব। ১৯৪ একর ভূমিতে সেজেছে অপরাজিত, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনলিয়া, শিউলি, হাসনাহেনা, চেরি, উইলোসহ দেশী-বিদেশী ১২৭ প্রজাতির ফুলে। পার্কের স্থান থেকে অনেক দুরেও ভেসে যাচ্ছে ফুলের সুগন্ধ। ঘুরতে এসে মুগ্ধ হয়েছেন ভ্রমন পিপাসু শতশত নর-নারী ও দর্শনার্থী।

যেদিকেই তাকানো হয়, যেন অন্যরকম এক অনুভুতি। চোখ জুড়ানো এ ফুল উৎসবকে ঘিরে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশ কয়েকটি সেলফি জোন। যেকানে আগ্রহের সাথে নিজেকে ফ্রেমে বন্দী করছেন আগত দর্শনার্থীরা।

জেলা প্রশাসন থেকে বলা হয়, মাসব্যাপী এ ফুল উৎসব ঘিরে এখানে আবহমান বাংলার ঐতিহ্য হিসেবে থাকবে বিভিন্ন সময়ের ১৫টি নৌকার প্রদর্শনী। নানা রঙের ফুল আর গাছ দিয়ে সাজানো এ পার্কে এবছরও ফোটানো হয়েছে টিউলিপ।

তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে মাসব্যাপী আয়োজন। থাকবে সাম্পান বাইচ, ঘুড়ি উৎসব, পুতুল নাচ, ভায়োলিন শো, চিত্র প্রদর্শনী। যেখানে চট্টগ্রাম জেলার চিত্রশিল্পীদের প্রায় ২শ’টি চিত্রকর্ম স্থান পাচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর-ফৌজদারহাট সংযোগ সড়কের ফৌজদারহাটে সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির ১৯৪ একরের এ জায়গাটি এক সময়ে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত লাভ করেছিল।

দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্ট। ২০২২ সালের শেষ দিকে রেস্টুরেন্টটি উচ্ছেদ করে এই স্থানকে এখন ফুলের রাজ্য হিসেবে পরিণত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান।

মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত বিশাল এ জায়গাটি এখন বিনোদনপ্রিয়াসীদের বেড়াবার জায়গা। আজ থেকে এখানে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়। পুরো উৎসবকে জাঁকজমকপূর্ণ করতে সেখানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসব, ফায়ারওয়ার্কস, ভায়োলিন শো, পুতুলনাচ ও জাদু প্রদর্শনী।

প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। এবারের মেলা গতবারের চেয়ে অনেক বেশি উপভোগ্য হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ৩০ টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করে ফুল উৎসব উপভোগ করতে পারবেন।