27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলা/ নিহত ১৫

ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলা/ নিহত ১৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত ও দুজন আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এখবর প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, মালির সীমান্তের কাছে অবস্থিত বুরকিনা ফাসোর ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববার উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে।

চার্চের একজন কর্মকর্তা হামলাকারী বন্দুকধারীদের সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে ইঙ্গিত করেছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছেন।

এছাড়া অপর তিনজন হাসপাতালে মারা যান। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।

দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।