29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে জেতালেন ডি মারিয়া

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে জেতালেন ডি মারিয়া

খেলাধুলা ডেস্ক :

ডি মারিয়ার একমাত্র গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

সোমবার ভোরে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধের খেলায় মাঠে দেখা যায়নি মেসিকে। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাঠে নামেন মেসি। এরপর যদিও কোনো গোল হয়নি।

তবে কোপার আগে মেসির এই ফেরা আর্জেন্টিনার জন্য স্বস্তির। দলের জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ উইঙ্গার আনহেল ডি মারিয়া। ম্যাচের ৪০ মিনিটে করা তাঁর গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কাজটা হয়ে গিয়েছিল বেশ কঠিন। বারবার ইকুয়েডরের ফুটবলারদের ফাউলের কাছে হার মানতে হচ্ছিল তাদের।

২৬ মিনিটে প্রথম ভালো আক্রমণ করে আলবিসেলেস্তেরা। দি মারিয়ার দেওয়া বল পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শট নেন লাউতারো মার্তিনেস। কিন্তু তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেস।

৪০ মিনিটে গিয়ে গোলের দেখা পায় আর্জেন্টিনা। তাদের লিড এনে দেন ওই ডি মারিয়াই। বক্সের ভেতরেই বলের নিয়ন্ত্রণে থাকা ক্রিস্তিয়ান রোমেরো তাকে বল দেন। আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন মারিয়া।

চার মিনিট পর দি মারিয়ার ফ্রি কিক গিয়ে লাগে গোলপোস্টে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ফেরার তিন মিনিটের মাথায় রদ্রিগো দি পলের কাছ থেকে পাওয়া বলে গোল করতে ব্যর্থ হন মার্তিনেস।

এরপর আর গোল করতে পারেনি কোনো দলই। সবমিলিয়ে ৩৫টি ফাউল হয়ে এই ম্যাচে, এর মধ্যে ২০টিই করেছে ইকুয়েডর।

কোপা আমেরিকার আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করবে আলবিসেলেস্তেরা।