27 C
Chittagong
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামশেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামেও হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামেও হত্যা মামলা

সারাদেশ ডেস্ক :

চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন নিহত কলেজ ছাত্রের মা জোসনা বেগম।

মামলায় ১০৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কলেজছাত্র ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় তার মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।