24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বুধবার সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

বুধবার সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন।

আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে থাকবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

প্রেক্ষাপট বিবেচনায় সভাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে।

একাধিক সচিব জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে বলে তারা ধারণা করছেন। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে।