30.1 C
Chittagong
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম বন্দরে আটকে গেলো কনটেইনারভর্তি মদ

চট্টগ্রাম বন্দরে আটকে গেলো কনটেইনারভর্তি মদ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরে ২০ ফুট লম্বা একটি কনটেইনারে আনা বিদেশি মদের চালান আটকে দিয়েছে কাস্টমস ও চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের একজন কর্মকর্তা।

তিনি জানান, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউস, চট্টগ্রামের এআইআর টিম বন্দরের এনসিটি ইয়ার্ডে এক কন্টেইনার (২০ ফিট) মদের চালান আটক করেছে।

তিনি আরও জানান, কনটেইনারে কী পরিমাণ মদ আছে, কোন ব্রান্ডের মদ আছে তা হিসাব (ইনভেন্ট্রি) করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা হয়েছে কনটেইনারভর্তি এই মদ।