24.7 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনকণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক :

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিল্পী মনি কিশোরের । রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

তার মৃত্যু ৪ থেকে ৫ দিন আগে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

‘আমি মরে গেলে’ ,‘কী ছিলে আমার’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

রামপুরা থানার এস আই জুবায়ের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিলো।

বাজে গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে বলেও জানান এস আই জুবায়ের।