31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদপ্রবাসদক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের কাছে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ওই ব্যবসায়ীর নাম মামুন সরদার। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জের বাসিন্দা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিহতের নিজ দোকানে ওই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর একজন দুর্বৃত্ত বন্দুকধারী কাস্টমার সেজে দোকানে প্রবেশ করে। এসময় ক্যাশ কাউন্টারে বসে থাকা মামুনের মাথায় তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় ক্যাশের কোন টাকা পয়সা বা মূল্যবান জিনিস পত্র কিছুই নেয়নি। এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।