20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরটি নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত ২০ অক্টোবর সাবেক এই মন্ত্রীসহ ৩৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।

চট্টগ্রামে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় হয় এ মামলা।