31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন তবে কি রাজসাক্ষীর প্রক্রিয়া শুরু

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন তবে কি রাজসাক্ষীর প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হলে তিনি জবানবন্দী দিয়েছেন। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন।

পূর্বে, গণহত্যায় রাজসাক্ষী হতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আন্দোলনে পুলিশকে কে কে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। তবে সব চূড়ান্ত হতে পারে ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পর। শেষ পর্যন্ত চৌধুরী মামুন রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন তিনি।

 

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়।