24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি ও ‘সুচিন্তা বাংলাদেশ’ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দেবু বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।