27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজভেঙে গেছে সেতু, বান্দরবান–রুমা সড়ক যোগাযোগ বন্ধ

ভেঙে গেছে সেতু, বান্দরবান–রুমা সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে ব্রিজের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি।

দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।’