20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকনারী হজযাত্রীদের সৌদি আরবের বিশেষ নির্দেশনা

নারী হজযাত্রীদের সৌদি আরবের বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক :

নারী হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এক্স পোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে ৯টি নির্দেশনা শেয়ার করেছে, যা নারী হজযাত্রীদের অনুসরণ করতে হবে।

নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

একইসঙ্গে জোর দেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নের ওপরও। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা ও জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।

এ ছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।