27.3 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসাদপন্থি শীর্ষ নেতা জিয়া চট্টগ্রামে গ্রেপ্তার

সাদপন্থি শীর্ষ নেতা জিয়া চট্টগ্রামে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-হতাহতের ঘটনায় সাদপন্থি মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিয়া বিন কাসেম টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় ৬নং আসামি।

তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাদপন্থি কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসেম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন। পরে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার একটি মামলায় শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।