27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাআফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকানো শান্তর এশিয়া কাপ শেষ, ফিরছেন দেশে

আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকানো শান্তর এশিয়া কাপ শেষ, ফিরছেন দেশে

সুসংবাদ ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকানো নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার চোট হ্যামস্ট্রিংয়ে। আফগানদের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও নাজমুল, দু’জনেরই ক্র্যাম্প করেছিল। ১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়।

নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি। আজ জানা গেল, এশিয়া কাপেই খেলা হবে না শান্তর। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল।

পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার প্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ।’