27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসাম্পান খেলার উনিশতম আসর ১০ মে শনিবার

আবার আইয়ের সাম্পান খেলা

সাম্পান খেলার উনিশতম আসর ১০ মে শনিবার

পূর্ববার্তা প্রতিবেদন

 

সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংংস্কৃতিক মেলা ১৪৩২ বাংলার তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালা আগামী ৮ থেকে ১০ মে (২৫ থেকে ২৭ বৈশাখ ১৪৩২) অনুষ্ঠিত হবে। তিন দিনের অনুষ্ঠান মালার প্রথম দিন সকাল আটটায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থেকে বিনি সূতার মালা অনুষ্ঠান শুরু হবে। কর্ণফুলী ও দেশের নদ নদী দখল ও দূষণমুক্ত করতে প্রতিবছর নগরীর সদর ঘাট থেকে শুরু হয়ে চন্দ্রঘোনা পর্যন্ত ৫০ কিলোমিটার ব্যাপী নদীর উভয় তীরে বিশেষজ্ঞদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। দ্বিতীয় দিন ৯মে শুক্রবার সকাল দশটায় অভয়মিত্র ঘাট থেকে শুরু হবে সাম্পান শোভাযাত্রা। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের ২৫টি সংগঠনের তিনশত সাম্পাান মাঝি এই শোভাযাত্রায় অংশ গ্রহন করে থাকে। তৃতীয় আগামী ১০ মে শনিবার বিকাল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে কর্ণফুলী সিডিএ মাঠ এলাকায় হবে সাম্পান খেলা। সাম্পান খেলা শেষে মেলার মাঠে চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা বসে। সাম্পান খেলার আয়োজক চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সহযোগিতায় কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন। অনুষ্ঠান মালার আয়োজন উপলক্ষে এক সভা আজ শুক্রবার বিকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা সাম্পান সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মীর্জা মোহাম্মদ ইসাইলের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, ইঞ্জিনিয়ার হারুন, মেম্বার ফরিদ হোসেন জুয়েল, সেলিম খান, এস এম পেয়ার আলী, রমজান আলী রুমু জাফর আহমদ, আবুল হোসেন আবুল প্রমুখ।