29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজসিলেটসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সংকেত নদীবন্দরে

সিলেটসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সংকেত নদীবন্দরে

সিলেটসহ দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।