25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামমেরামতের সময় গাড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

মেরামতের সময় গাড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট একটি জিপ গাড়ি মেরামতের সময় গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মো. বারেক (২৩) নামে এক যুবক।

আজ রবিবার (১১ মে) দুপুর পৌনে ১টায় উপজেলার কলাউজান ইউনিয়নস্থ বাংলাবাজারের দক্ষিণ পার্শে মালিপাড়া সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বারেক একই উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের উত্তর পহরচাঁদা এলাকার নুরুল কবিরের ছেলে।

কালাউচার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক দুর্ঘটনাটির খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেন।