30.6 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য নির্ধারিত জমির দলিল হস্তান্তর করেছেন। 

বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের হাতে তিনি এ দলিল হস্তান্তর করেন।

এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর আন্তর্জাতিক মানের বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি পূরণ হতে চলেছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে।