27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় ২০০০ ইয়াবাসহ গ্রেপ্তার এক,পিকআপ জব্দ

লোহাগাড়ায় ২০০০ ইয়াবাসহ গ্রেপ্তার এক,পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় ইয়াবা বিকিকিনির খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছে থানা পুলিশের টিম।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে এক যুবককে গ্রেপ্তার করে টিম।

তার নাম মনসুর আলী (২৫)। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার মনসুর আলী উপজেলার চরম্বা মাইজবিল টেকের দোকান গ্রামের নাজির আহমদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার মনসুর আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুর পর আজ শনিবার (১৭ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।