27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসন্দ্বীপে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সন্দ্বীপে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নস্থ ৯ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও খাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত একই ওয়ার্ডের ইউপি সদস্য জামশেদের ছেলে।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় জামসেদ মেম্বারের ছেলে রিফাতের সঙ্গে একই ইউনিয়নের আলমগীর ও দিদারের খালে জাল বসানো নিয়ে কথা কাটাকাটি থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় রিফাতের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাক উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ বুধবার (২১ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এখনো পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।

তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।