24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলানারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা

নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা

খেলাধুলা ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সূচি ও ভেন্যু প্রকাশ করেছে।

গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট দুটি হলো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এবং আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আগামী নয় মাসের ব্যবধানে এই দুটি বৈশ্বিক আসর ভারত ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে মোট আটটি দল অংশ নেবে। আসরে প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে।

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

ভেন্যুগুলির মধ্যে রয়েছে, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম এবং কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে জানান,‘নারী ক্রিকেট এখন আমাদের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই দুটি বৈশ্বিক আসর আমাদের গঠিত গতি আরও বেগবান করবে বলে বিশ্বাস করি।’

অন্যদিকে, ২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। যা শুরু হবে ১২ জুন এবং চলবে ৫ জুলাই পর্যন্ত। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেবে।

উদ্বোধনী ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড নারী দল মাঠে নামবে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ৩০ জুন ও ২ জুলাই লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে জমকালো ফাইনাল।

মোট সাতটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।

ইতোমধ্যে আটটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে।