31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজরোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী স্ত্রীকে গলা কেটে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী স্ত্রীকে গলা কেটে হত্যা

অপরাধ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ছৈয়দ আলমকে (২৭) আটক করেছে এপিবিএন পুলিশ।

নিহতের নাম আয়েশা খাতুন (২৫)। তিনি উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। পেশায় তিনি এনজিও কর্মী ছিলেন।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও সংস্থা এক্টে কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আয়েশা খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ছৈয়দ আলম। ঘটনাটি এপিবিএন পুলিশ জানলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।