20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাকর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম মো. ফরিদুল আলম প্রকাশ ফরিদ মিস্ত্রি (৫৩)। সে উপজেলার দৌলতপুর গ্রামের মির বাড়ির মৃত গুণী মিয়ার ছেলে।

জানা গেছে, ফরিদুল আলম রাজমিস্ত্রীর কাজ করতেন। শনিবার সকালে বাড়ির পাশে একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন।

দুপুরের দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।