27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের উপহার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের উপহার সামগ্রী বিতরণ

পূর্ববার্তা প্রতিবদেন

রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নে ৯নং ওয়ার্ড হালিমপুর গ্রামে গত ১৯ জুন বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়া গণমানুষের নেতা উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোঃ কুতুব উদ্দিন বাহার।

সম্প্রতি রাঙ্গুনীয়া সংঘঠিত একাধিক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি স্থানীয় জনসাধারণ ও নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন আমি রাঙ্গুনিয়া ভূমিপুত্র, এই রাঙ্গুনিয়ায় আমার ঠিকানা, এখানে আমার দায়বদ্ধতা রয়েছে। আমার রাজনীতি সাধারণ মানুষের কল্যানে।

দীর্ঘ ৪০ বছর আমি সাধারণ মানুষের কাতারে থেকে অলিগলি গুরে বেড়িয়ে,দীর্ঘ ৪০ বছর রাঙ্গুনিয়ার মানুষের পাশে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। এই রাঙ্গুনিয়ার উন্নয়নের ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

এসময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাধারণ মানুষের কাতারে দাঁড়ান, তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নের চেষ্টা করুন এবং দলীয় শৃঙ্খলা মেনে জননেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করুন।

তিনি রাঙ্গুনিয়া উপজেলা আরো তিনটি ফায়ার ব্রিগেড স্টেশন চালু করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বি বিভিন্ন ইউনিয়ন উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।