24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যে আসেনি ৩ দল: আলী রীয়াজ

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যে আসেনি ৩ দল: আলী রীয়াজ

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপিসহ ৩টি দল এখনও একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং কতবার বাদ দিয়ে সময় নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না। এই বিষয়ে বিএনপি, এলডিপির একাংশ এবং এনডিএম ভিন্নমত পোষণ করেছে।

আগামী বুধবারের (২৫ জুন) বৈঠকে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে এনসিসি গঠন ও উচ্চকক্ষ কীভাবে গঠন হবে, ওইসব সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়েও কথা বলবে।

আলী রীয়াজ বলেন, দ্বিতীয় আলোচনার মূল বিষয় ছিল সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি। সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যে একটি প্রস্তাব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাব ও অবস্থান বিবেচনা করে ঐকমত্যের ভিত্তিতে একটি পরিমার্জিত প্রস্তাব তৈরি করা হবে।

তিনি আরও বলেন, আলোচনায় যা উঠে এসেছে তার প্রতিফলন হিসেবে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। এতে করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবিধানে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, কিংবা নতুনভাবে যুক্ত করা যায়, তা পর্যালোচনা করা হবে।