27.9 C
Chittagong
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামস্বৈরাশাসনের ১৭ বছর নির্যাতিত হয়েও ছেড়ে যাইনি, আগামিতে ব্যতিক্রম হবেনা

রাঙ্গুনিয়া পদুয়া সমাবেশে অধ্যাপক কতুবউদ্দিন বাহার

স্বৈরাশাসনের ১৭ বছর নির্যাতিত হয়েও ছেড়ে যাইনি, আগামিতে ব্যতিক্রম হবেনা

প্রেস বিজ্ঞপ্তি

দক্ষিণ রাঙ্গুনিয়া বাসির উদ্যোগে পদুয়া ফকিরটিলা নতুনপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেছেন, আওয়ামী স্বৈরাশাসনের ১৭ বছর মাঠ থেকে একদিনের জন্যও সরে যাইনি।

বার বার গ্রেফতার হয়ে নির্যাতিত হয়েছি। কিন্তু রাঙ্গুনিয়ার ভূমিপুত্রদের ছেড়ে একদিনও কোথাও যাইনি। আগামীতে এর ব্যতিক্রম হবেনা।

তিনি উল্লেখ করেন, আজকে সর্বস্তরের হাজার হাজার জনতার উপস্থিতি রাঙ্গুনিয়ার প্রতি তার ভূমিপুত্রদের ভালবাসার বহিপ্রকাশ। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন কতৃর্ক রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফকিরাটিলা নতুনপাড়া জামে মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে আজ শনিবার (৫ জুলাই) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কতুনউদ্দিন বাহার আরও বলেন, আমি রাঙ্গুনিয়ার মানুষের সুখ দুঃখের সাথী ছিলাম। তার প্রমান আপনারা আজকের উপস্থিতির মাধ্যমে দিয়েছেন।

এই উপলক্ষে মসজিদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্পূর্ণ মসজিদ নির্মানে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়া রাঙ্গুনিয়ার মানুষের সুখেদুখে সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান।

একইদিন বিকালে শিলক দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিলক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন টিপুর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুতুবউদ্দিন বাহার।

স্বরণ সভার বক্তব্যে তিনি বলেন, দলের দু:সময়ে টিপুর অবদান ও ত্যাগের কথা রাঙ্গুনিয়াবাসী কখনও ভুলবে না। আমি আজীবন তার পরিবারের পাশে থাকবো।


উক্ত সভায় সভাপতিত্ব করেন শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব বানু।

শিলক ইউনিয়ন যুবদলের আহবায়ক এবিএম আজম খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব, উত্তরজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মেম্বার, সরফভাটা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নাছির উদ্দীন, কোদালা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামসুল আলম কোম্পানী, সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তফা, চন্দ্রঘোনা বিএনপি’র সদস্য সচিব আব্দুস সালাম, ফুজলুল হক মেম্বার, ইসমাইল হোসেন, হাসেম, আমিনুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর সওদাগর, যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী নূর তালুকদার মনি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুবদল নেতা মো. আজম, মো. মিজান, মো. ফোরকান, মো. এরফান, মো. মাসুদ, মো. কাঞ্চন, মো. দিদার মেম্বার, নুরুল আবছার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুসলিম, মো. ওয়াহিদ, মো. সিরাজ, মো. সেলিম, নাজের, ছাত্রদল নেতা মীর জোবাইদুল ইসলাম রনি, মো. কাইয়ুম, মো. ইমরান, মো. শওকত, মো. মুসাফির, মো. রাসেল, প্রমুখ।

এদিকে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার দক্ষিণ রাঙ্গুনিয়ায় যাওয়ার পথে হাজারো নেতাকর্মী মিছিল দিয়ে তাকে স্বাগত জানান।