33.3 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাঙ্গুনিয়ায় প্রকাশ্যে দিনমজুরকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে দিনমজুরকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত যুবকের নাম মো. রাসেল (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসে জীবিকার প্রয়োজনে দিনমজুরের কাজ করছিলেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে মোবারক আলী টিলা এলাকায় সন্ত্রাসীরা তাঁকে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তাঁর শরীরে একাধিক শটগানের গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে।

তবে ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছেন না। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।