30.6 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাউজানের যুবদল কর্মীর লাশ উদ্ধার

রাউজানের যুবদল কর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে এবার দিদারুল আলম (৪০) নামে এক যুবদল কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে রাঙামাটি জেলার পশ্চিম বেতবুনিয়া এলাকার লুঙ্গিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দিদার কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমশের পাড়া কবির মিয়াজীর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। ইট-বালু ও মাটি ব্যবসার বিরোধে দিদারুল খুনের শিকার হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, দিদারুল সিএনজি অটোরিকশা চালাতেন। রাজনৈতিক পট পরিবর্তেনের পর নিহত যুবদল নেতা সেলিম উদ্দিনের সাথে মিটিং, মিছিলে যেতেন। এরপর থেকে মাটিকাটা ও বালুর ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন তিনি।

নিহত দিদারুলের স্ত্রী কোহিনুর আকতার বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমার স্বামী বাড়ি থেকে বের হন। রাত ১০টায় ফোন করেছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার দুপুরের পর খবর পাই, একটি লাশ বেতবুনিয়া পুলিশ উদ্ধার করেছে। পরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে এসে আমার স্বামীর লাশ শনাক্ত করি।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পশ্চিম বেতবুনিয়া লুঙ্গিপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পাহাড়ি জুম্মরা। পরে তারা বেতবুনিয়া পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

দিদারুল আলম নামের এক ব্যক্তির মরদেহ বেতবুনিয়া পুলিশ উদ্ধার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।