26.1 C
Chittagong
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার ২

বোয়ালখালীতে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নস্থ বেঙ্গুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৪শ ৭০ টাকা এবং ৫টি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সোর্সের খবরে যৌথবাহিনীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের খিতাপচর আদু খাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো.নাছির উদ্দিন (৫০) ও একই ইউনিয়নের বেঙ্গুরা আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মো.জোবাইর হোসেন আরমান (২২)।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।