24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যেভাবে অর্থ পাঠাবেন 

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যেভাবে অর্থ পাঠাবেন 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তা জমা দিতে পারবেন।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা ত্রাণ ও কল্যাণ তহবিলে তা জমা দিতে পারেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩
সোনালী ব্যাংক লি:, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।