31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী বহদ্দারপাড়া এলাকা থেকে যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আবু তাহের সওদাগরের ছেলে যুবদল নেতা গাজী বখতেয়ার (৪৫) ও পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার জেবল হোসেন ছেলে শাকিবুল হোসেন (৩২)।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।