23 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও চীনা পর্যটকদের জন্য ভারতের ভিসা চালু

আবারও চীনা পর্যটকদের জন্য ভারতের ভিসা চালু

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত। আজ বৃহস্পতিবার ২৪ জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সফরের পরই চীনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজ(বুধবার) চীনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে চীনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। দীর্ঘ পাঁচ বছর পর এবার তা ফের চালু করল মোদি সরকার।

চীনের ভারতীয় দূতাবাসের পক্ষ জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন রাজনাথ এবং জয়শংকর। সেখানে চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

অন্যদিকে, চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শংকর। সেখানে তিনি বার্তা দেন, “অশান্ত বিশ্বে ভারত-চিনের একে অপরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।”

২০২০ সালে কোভিড অতিমারী এবং পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চীন সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, এবং ভিসার উপর।

এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে চলতি বছর বেইজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। শুধু তাই নয়, সম্প্রতি দু’দেশের মধ্য়ে ফের সরাসরি বিমান চলাচলের বিষয়েও কথা হয়েছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে এমনিতেই আশান্ত হয়ে উঠেছে বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চীনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে।

এর পাশাপাশি, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত আগ্রহী হয়েছে শি জিনপিংয়ের দেশ। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে এবার চীনা নাগরিকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।