চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আফরাজ সাঈফ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বাড়ির পাশে খেলার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাঈফ জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম আরজু একমাত্র ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটি প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করে। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

