15.3 C
Chittagong
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তিলক গ্রেপ্তার

বোয়ালখালীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তিলক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তিলক বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ওই ওয়ার্ডের বাঁশির দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিলক একই ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত আনন্দ মোহন বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তিলক বিশ্বাসকে গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।